বাগেরহাটের মোংলায় যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ৮:৪২ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

মোংলা উপজেলা ও পৌর স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন করা হয়।

বুধবার (২১ নভেম্বর) সকালে আওয়ামীলীগ’ এর দলিয় কার্যালয়  ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী (সঃ) দোয়া ও আলোচনা সভা পরিচালনা করেন মোংলা  বাজার জামে মসজিদ’র খতিব হাফেজ মাও: মোঃ তৈয়বুর রহমান।

এসময় বক্তারা হযরত মোহাম্মাদ (সঃ) এর জীবন ও আদর্শের উপর আলোচনা করেন। তারা বলেন, হযরত মোহাম্মাদ (সঃ) ছিলেন, পৃথীবির সকল মানুষের আদর্শ মানব। তিনি ছিলেন মানবতার মুক্তির দূত, মানুষকে কল্যানের পথে আহবান করাই ছিল তার প্রধান কাজ। তার জন্মের পূর্বে অন্ধাকার ও কুসংস্কারে আছন্ন ছিল আরব দেশের মক্কা নগরী। কুসংস্কার থেকে মক্কাবাসীকে মুক্ত করেন হযরত মোহাম্মাদ (সঃ)।

বক্তারা আরো বলেন যার জন্ম না হলে প্রথীবির কিছুই সৃস্টি হতো না তিনি হলেন আল্লাহর প্রেনিত রাঃ হযরত মোহম্মদ মোস্তফা সঃ শঃ। প্রথীবি সহ সব কিছু সৃস্টির আগে আল্লহ রব্বুল আলামিন সর্বপ্রথম দয়াল নবীকে সৃস্টি করে রেখে দিয়েছিলেন ওই তারার মাঝে।

পরে প্রথীবি সৃস্টির বহু বছর পর আমাদের রাসুল কে পাঠান দিন প্রচারের জন্য। মাত্র ৬৫ বছর বয়সে মারা জায় দিনের নবী মোহাম্মদ রাসুল।  আজ রাসুলের জন্ম ও মৃত্যু দিন। তাই আমরা সকলের কাছে একটাই অনুরোধ করবো রাসুল এর দেয়া মু্ক্তি ও সমবৃদ্ধেই হোক আগামীর পথ চলা।

এসময় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা পৌর আ’লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক মুক্তি যোদ্ধা শেখ আব্দুর রহমান, কাজী গোলাম হোসেন বাবলু, শওকত হোসেন মিলন, মোংলা পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলালীগসহ দলের  অন্যান্য নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ