বাগেরহাটের মোংলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচী উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯, ৯:৫০ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে মংলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টায় মোংলা  উপজেলা’র সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেড এম তোহিদুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন প্রমূখ।

পথসভায় বক্তারা মংলার সব নাগরিককে নিজ বসতবাড়ি ও আঙিনাসহ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সব সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন।

এসময় পরিচ্ছন্নতা কর্মসূচির অভিযানে অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেয়। মংলা উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌরসভার উদ্যোগেও সব ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর থেকে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করণে উদ্যোগ নিতে এই মশক নিধন পরিচ্ছন্নতা সপ্তাহ পালন হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ