বাগেরহাটের মোংলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯, ৪:৪৫ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

১৯৭৫ সালের আজকের এই দিনে  সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামালে ও সেই কালো রাতে হত্য করতে ঘাতকরা দিধাবোধ করে নাই।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান ঘাতকের বুলেট থেকে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন বন,পরিবেশ ও জলবায়ু বিসয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম,পি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে বাগেরহাটের  মোংলায় দলটির দলীয় কার্যালয়ে শোক দিবসের আলোচোনায় সভা অনুষ্ঠিত হয়।

এসময় দলটি সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন। এর আগে একটি শোক র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে দলীয় কার্যলয়ে  এসে শেষ হয়। পরে উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয়  শোক দিবস উপলক্ষ্যে আলোচেনা সভায় যোগ দেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ