বাগেরহাটের মোংলায় দরিদ্র পরিবার এর মাঝে আর্থিক সহায়তা প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

মোংলায় একটি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদাণ করেছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকার বাসিন্দা দিনমজুর লিটন মন্ডলকে এ নগদ সহায়তা প্রদাণকালে স্ত্রী শেফালী মন্ডলও তার সাথে ছিলেন। সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাগেরহাটের মোংলা-রামপালের অসংখ্য হতদরিদ্র নারী-পুরুষকে নানাভাবে সহায়তা প্রদাণ করে আসছেন।

তিনি দরিদ্র লোকজনকে স্বাবলম্বী করার ক্ষেত্রে শেলাই মেশিন প্রদাণ, গৃহ নিমার্ণ, ছেলে-মেয়েদের পড়াশুনার খরচ ও চিকিৎসা সেবা প্রদাণসহ নানা সেবামূলক কর্মকান্ড চালিয়ে আসছেন। এর আগে বিকালে মোংলায় সুন্দরবন দিবস উপলক্ষে সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন ফরিদুল ইসলাম। তিনি বলেন সুন্দরবন, প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। বঙ্গোপসাগর উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সুন্দরবন দিবস, ভালবাসা দিবসে ভালোবাসুন সুন্দরবনকে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে, বলে মন্তব্য করেছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিক দের এক প্রস্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এটি এখন বিশ্ব ঐতিহ্য। জগদ্বিখ্যাত এ প্রাকৃতিক সম্পদের অধিকারী হওয়াতে বিশ্বের বুকে বাংলাদেশকে আলাদা করে চিহ্নিত করা যায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আগলে রেখেছে সুন্দরবন। অনেকটা মায়ের কোলে একটি শিশু যেমন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তেমনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক বিরাট এলাকা সুন্দরবনকে অবলম্বন করে নিরাপদ রয়েছে।

বর্তমানে বন বিভাগ ও সুন্দরবন একাডেমির যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত সুন্দরবন দিবস উদযাপনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে-বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন। তাই ১৪ ফেব্রুয়ারি সুন্দরবনকে ভালোবাসার আহব্বান যানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ