বায়জিদ হোসেন, বাগেরহাট।।
সমাজ পরিবর্তনটা আসুক আপনার হাত ধরেই) এই প্রতিবাদ্য কে সামনে রেখে মাদক, ইফটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস বিরোধী ও সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মোংলার খাঁনজাহান (রঃ) বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। তারুণ্যের আলো সেবা মূলক সংঘটনের প্রতিষ্ঠাতা সভাপতি এস,এম মোতাচ্ছিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোংলা উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান বিশিষ্ঠ সাংবাদিক নূর আলম শেখ, এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মিঠাখালী ইউনিয়নের ৪নং ইউ,পি সদস্য শেখ আসাদুজ্জামান,মোংলা উপজেলা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা জনাব শেখ মুহসিন, সমাজ সেবক শেখ নাজমুল, মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষাক আশুতোষ চক্রবর্তী, মাওলানা হোসাইন বিল্লাহ, সুন্দর বন ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি মোল্লা রনি, মোংলা প্রথম আলো বন্ধু সভা এর আবুল কাসেম, প্রদীপ মহল, তারুণ্যের আলো এর নুহাস শেখ।
এছাড়া ও জন সচেতনতা মূলক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা মোসাল্লী মেহেদী হাসান, শেখ রোমান কবির, সাংবাদিক বাইজিদ হোসেন, হানজালা গাজী, তারুণ্যের আলো এর সাধারণ সম্পাদক সাব্বির ,মোল্লা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুসাইন, শুকুর ফকির, নিয়াম খান, আবির হোসেন, সাজিদ শেখ, সাজিম মোল্লা , তামিম খান, মঈন খান, খানজাহান সহ প্রমুখ।
এসময় বক্তারা ইফটিজিং,যৌতুক, মাদক বিহীন সমাজ গড়া প্রত্তয় ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.