বাগেরহাটের মোংলায় গাছ কাটাকে কেন্দ্র করে পিতা ও পুত্রের হাতে বৃদ্ধ জখম

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ১:০৮ অপরাহ্ন

শারমিন সাথী, ( মোংলা ) বাগেরহাট।। 

গাছ কাটাকে কেন্দ্র করে স্থায়ী বন্দরের আবাসিক ভবন সংলগ্ন এলাকায় পিতা ও পুত্রের হামলায় লোকমান (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন।

বুধবার (৯ অষ্টোবর) বেলা ২ টার দিকে মোংলা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত বৃদ্ধ শোকমান’কে  এলাকাবাশী রক্তাক্ত  অবস্থায় উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলো অবস্থা গুরুতর হওয়ার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণের পরামর্শ দেয়। পরে  আহত ওই বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্বজনরা ।  এ নিয়ে বন্দর ভবন ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, বন্দর কর্তৃপক্ষের গ্রীজার পদে কর্মরত কামালের বাস ভবনের সামনে থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে একই পদে চাকরিরত প্রতিবেশী লোকমানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল ও তার ছেলে হাসান মিলে লোকমানের উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনায় চিকিৎসার জন্য প্রেরণ করেছে প্রতিবেশীরা। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পরে হামলাকারী কামাল তার পুত্র হাছান পালাতক রয়েছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ