বাগেরহাট, প্রতিনিধি।।
মোংলায় গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে মোংলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক কারবারি কে ৬০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার হাবি মোড়লের ছেলে রাজু মোড়ল (২১), কুমারখালী ইউছুপ খানের ছেলে হৃদয় খাঁন (২৪) এবং উপজেলার উত্তর চাঁদপাই গ্রামের তারিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২২)।
এদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন মোংলা থানার ডিউটি অফিসার সাধন মন্ডল গোপন সংবাদের বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠিয়ে দেওয়া হবে।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও অব্যাহত থাকবে।কোন মাদক চোরা কারবারি ও মাদক ব্যবসাই কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না।
সাংবাদিকদের ওসি ইকবাল বাহার চৌধুরী আরও বলেন আমরা মোংলাকে সম্পুর্ন ভাবে মাদক মুক্ত দেখতে চাই, আমরা আশা করি আপনারা পাশে থেকে মোংলা থানা পুলিশকে সহযোগিতা করবেন।
You must be logged in to post a comment.