বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন এর বৈদ্যমারির আগলাদিয়া গ্রাম থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।
রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করতে যান মোংলা থানা পুলিশের এস আই বিশ্বজিৎ। স্থানীয়দের দাবি এই ব্যাক্তি কোন ডাকাত দলের সদস্য অথবা জাহাজি ক্রু বলে ধারনা করেন তবে চার থেকে পাঁচ দিন পানিতে থাকার কারণে লাশটির চেহারা সনাক্ত করা যাচ্ছেনা ।
ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে মোংলা থানার এস আই বিশ্বজিৎ তিনি জানান,আগলাদিয়া পোলের নিকট যে ব্যাক্তির লাশ পাওয়া গেছে স্থানীয়রা তাকে কেউ চিনতে পারছে না সে কারনে লাশটি বাগেরহাট সদর হাসপাতালে মর্গে নেওয়া হতে পারে।
এ ব্যাপারে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন রবিবার সকালে সুন্দরবন ইউনিয়নের স্থানীয়দের তথ্যনুযায়ী আগলাদিয়া পোল নামক স্থানে গিয়ে একটি অঙ্গাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়,লাশটির কোন পরিচয় না পাওয়ায় পুলিশ সুপার বাগেরহাট এর নির্দেশে মর্গে প্রেরন করা হতে পারে।
You must be logged in to post a comment.