বাগেরহাটের মোংলায় ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম্য আদালত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ৮:২৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

দেশে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সৃষ্টি হওয়ায় মানুষ এখন সঠিক বিচার পেতে আর বেগ পেতে হচ্ছেনা। প্রত্যান্ত অঞ্চলে নিরিহ ও অসহায় মানুষগুলো এ আদালতের মাধ্যমে বিচার পাচ্ছেন সর্বত্রই। তাই মোংলায় ৪ নং মিঠাখালী ইউনিয়নের জুলাই ২০১৭ সাল থেকে ডিসেম্বার ২০১৯ পর্যন্ত গ্রাম আদালতের মাধ্যমে বিভিন্ন মামলা গ্রহন, নিস্পত্তি, রায় বাস্তবয়ান, ও ক্ষতিপূরনের অর্থ আদায় করা হয়েছে।

২০১৭ সাল থেকে গত বছরের ৩০ ডিসেম্বর মিঠাখালী  ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে সরাসরি ১৮৫ টি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এছাড়া উচ্চ আদালত থেকে আসা আরো ১ টি মামলা এ গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে। বিধি ৩১’র মাধ্যমে ১৮০ টি মামলাও নিস্পত্তি করেছেন মিঠাখালী  ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত ।

এছাড়া প্রাক বিচার ১৮৫ টি মামলা নিস্পত্তি করা, গ্রাম আদালত শুনানীতে নিস্পত্তি ১৮০ টি মামলা এবং ১৭৩ টি মামলা রায় বাস্তবায়ন হয়েছে। এখানে ক্ষতিপূরন আদায় হয়েছে ২৩.৭১.৭৭১ টাকা। মামলা খারিচ করা হয়েছে ৭ টি এবং উচ্চ আদালত থেকে মামলা গ্রহণ করা হয়েছে ১ টি।

গ্রাম আদালত হওয়ায় মানুষদের এখন আর জেলা আদালতে যেতে হচ্ছেনা। ছোট ছোট মামলাগুলো এর আগে জেলা আদালতে ধর্না দিতে হতো এখন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই এসব মামলা নিস্পত্তি হওয়াতে গরিব ও অসহায় মানুষদের হয়রানী হতে হয়না। মিঠাখালী  ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসে হাওলাদার হোসেন বলেন, গ্রামের মানুষগুলো খুব সহজ সরল, তাই সরকার তাদের অসহাত্বর কথা চিন্তা করে দেশের ইউনিয়ন পরিষদ গুলোতে এ গ্রাম আদালত সেবা চালু করায় মানুষ সঠিক বিচার পাচ্ছে, পাশাপাশী তাদের হয়রানী থেকে মুক্তি পাচ্ছে এবং সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। এদিকে স্বাধারন মানুষ গ্রাম্য আদালতের মাধ্যমে বিভিন্ন মামলা গ্রহন, নিস্পত্তি, রায় বাস্তবয়ান, ও ক্ষতিপূরনের অর্থ আদায়’কে স্বগত জানিয়েছেন তারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ