বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩১ আগস্ট, ২০১৯, ৮:৫৭ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম সাহদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (৩১ আগস্ট) চাঁদপাই ইউনিয়ন পরিষদের কার্য্যলয়ে সকাল ১০ টায় এক শোক সভা অনু্ষ্ঠিত হয়েছে।

চাঁদপাই ইউনিয়ন আওয়মীলীগের স্বাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা রাখেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ বাবু সুনিল কুমার বিশ্বাস, এসময় ওন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হালাদার, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, মোংলা উপজেলা আওয়ামীলীগের স্বাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর মহিলা আ,লীগের নেত্রী মিসেস দরিয়া ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান তালুকদার, পৌর

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাছান (অন্তর), উপজেলা ছাত্রলীগ নেতা ফারুক শেখ। এ সময় শোক সভায় উপস্থিত ছিলেন চাঁদপাই ইউপি প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মোড়ল, উই,পি সদস্য লিয়াকত আলী হাওলাদার, ইউ,পি সদস্য হারুন মল্লিক,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাহ আলম শেখ সহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিরা ।

পরে শোক দিবসের অলোচোনা শেষে বঙ্গবন্ধুর ও তার পরিবারের সকল শহিদের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় উইনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শোক র‍্যালী সহকারে শোক সভায় জড় হতে থাকে নেতা-কর্মিরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ