বাগেরহাটের মোংলায় আরো একজন ডেঙ্গু রোগী সনাক্ত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত এক রোগীকে পাওয়া গেছে। ডেঙ্গু আক্রান্ত এ রোগীর নাম মোঃরবিউল (১৮)। মোংলা উপজেলা বাশতলা বুড়বুড়িয়া সুন্দরবন ইউনিয়ন গ্রামের শাহজাহান তালুকদার ছেলে। ঢাকা থেকে মোংলায় আসার পর আজ শনিবার পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, পৌর শহরের শেখ আবদুল হাই সড়কের আধুনিক প্যাথলজিতে পরীক্ষার পর মোঃরবিউল ডেঙ্গু শনাক্ত হয়।মোঃরবিউল ঢাকা থেকে আসার ১৪ই আগষ্ট মোংলায় আসার পড় অসুস্থ হয়ে পড়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এর পর শনিবার পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ