বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট কলমের দোকান নামক স্থানে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর সাথে দশ চাকা ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালকসহ ৪ জন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় (২২ জানুয়ারি) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন ওই স্থানে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা আরএকটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ড্রামট্রাক চালক সাতক্ষিরা জেলার কামান নগরের মোঃ কামরুজ্জামান (৪০)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অন্যান্য নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসময় নারি-শিশুসহ ২৫জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানা গেছে। এদের বাড়ী খুলনা সহ বিভিন্ন এলাকায়। এ ঘটনায় পর প্রায় ৪/৫ঘন্টা যানবাহন চলাচল বন্দ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।
এদিকে দুর্ঘটনার পেয়ে ফকিরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, অফিসার ইনচার্জ মোঃ আবু জাহিদ শেখ সহ কাটাখালী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উর্দ্ধতন পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহত চার জনকে বাগেরহাটের মর্গে পাঠানো হয়েছে। এবং আহত ২৫ জনকে খুলনা সহ বিভিন্ন হাসপাতালে চিৎকিসা দেয়া হচ্ছে। পুলিশ জানায় আহত ৫ জনের অবস্থা আশংকা জনক।
You must be logged in to post a comment.