বায়োজিদ হোসেন, বাগেরহাট।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দলবেঁধে ধর্ষনের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধর্ষিতা নারি নিজেই বাদী হয়ে ৪ জনের নাম উল্ল্যেখ সহ আরও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (৯)৩/৩০ ধারায় একটি মামলা’টি দায়ের করেন।
এদিন রাতেই মামলার এজাহারভুক্ত ৪নং আসামী নাঈম শেখ (২০)কে আটক করেছেন পুলিশ। সে রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের রহমত শেখের পুত্র বলে যানা গেছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানান, ফকিরহাট উপজেলার তেকাটিয়া গ্রামের মোঃ শহিদুল্লাহ ফকিরের কন্যা (৩২) গত ১৩ জুন সন্ধ্যার পর খুলনা নিরালা বাসা থেকে পরিবহনে করে নিজ গ্রাম তেকাটিয়া আসার পথে লখপুর ইউনিয়নের খাজুরা নামক স্থানে পৌছালে তালাকপ্রাপ্ত স্বামীসহ ৫/৬জন মিলিত হয়ে গাড়িটি গতিরোধ করে।
এরপর তার মূখ বেধে জোর পূর্বক পাশের এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে চলে যায়। পরে সে সেখান থেকে বাড়ীতে এসে পরিবারকে জানানোর পর সংশ্লিষ্ট মডেল থানায় তালাকপ্রাপ্ত স্বামী রূপসার খাজাডাঙ্গা গ্রামের জাহাঙ্গির শেখের পুত্র মোঃ মহসিন শেখকে প্রধান আসামী করে একটি মামলা করেন।
এদিকে ভিকটিম মহিলার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ সাংবাদিকদের বলেন, দলবেধে ধর্ষনের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক এর রহস্য বেরিয়ে আসবে। মামলার একজন আসামী আটক হয়েছে।
You must be logged in to post a comment.