বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বাগেরহাট শহরতলীর হযরত খানজাহান আলী (রহ.) মাজার দীঘিতে গোসল করতে নেমে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আনুমানিক প্রায় ৮০ বছরের এই বৃদ্ধের মৃত্যু হয়।
স্থানিয়রা বলছেন গোসল করতে নেমে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে উপস্থিত পর্যটক ও খাদেমরা তাকে দ্রুত উপরে তুলে আনেন। এ সময় তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে এটুকু বলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বাগেরহাটর হযরত খানজাহান (রহ.) মাজার শরীফের প্রধান খাদেম শের আলী ফকির জানান, ওই বৃদ্ধ তার ডান পা একটু টেনে-টেনে হাটতেন বলে উপস্থিত লোকজন জানিয়েছে। মৃত্যুর আগে তিনি বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে এতটুকু বলতে পেরেছেন। ঠান্ডা বা অন্য কোনও স্বাস্থ্যগত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.