বাগেরটের মোল্লারহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৬ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য” এ প্রতিপাদ্যের সামনে’রেখে মোল্লাহাটে  বর্ণাঢ্য আয়োজনে মধ্যো দিয়ে অনুষ্ঠিত হয়েছে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান ।

এ উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে (৬ ডিসেম্বর)  বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু-কিশোর-কিশোরীদের অংশ গ্রহণে নারী নির্যাতন প্রতিরোধী তথ্য সম্বলিত সামাজিক বিভিন্ন সংগঠনের স্টল, প্রতিবাদী চিত্রাংকন, গণনাটক ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নেছা, অধ্যক্ষ এল, এ, জাকির হোসেন, উপজেলা যুবউন্নয়ন অফিসার এস,এম, মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও উপ-পুলিশ পরিদর্শক আবু হাসান। ব্র্যাকের কর্মকর্তা সানজিদার সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মারুফ পারভেজ।

এছাড়া  উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, ব্র্যাকের ফরিদপুর আঞ্চলিক ব্যাবস্থাপক সাজ্জাদুর রহমান চৌধুরী, সামাজিক ক্ষতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, পল্লীসমাজ নেত্রী খালেদা চৌধুরী ইতি, শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার ও ইউথ সদস্য শতাব্দী পোদ্দার প্রমূখ।

উল্লেখ্য, ২৫ নভেম্বর ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচারনাভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ