বাগেরটের মোল্লারহাটে এক স্কুল ছাত্রী কে ধর্ষণের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৫ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লারহাটে আমিন শেখ নামে এক যুবকের বিরুদ্ধে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া চৌধুরীদের বাগানের নিকট পাকা সড়কে বুধবার (৫ ডিসেম্বর)  সকাল ৭ টার দিকে এঘটনা ঘটে ঘটে বলে জানা যায়। তবে এঘটনায় থানায় একটা অভিযোগ দায়ের করেছে ভিকটিমের পরিবার।
ভিকটিম ও তার পরিবার সুত্র জানায়-কাহালপুর গ্রামের সংখ্যালঘু পরিবারের মেয়েটি প্রতিদিনের ন্যায় সকাল ৭ টার দিকে চরকুলিয়া কোচিং কাসে যাচ্ছিলো । পথে তাকে গতি রোধ প্রতিবেশী ইব্রাহিমের ছেলে আমিন শেখ (২২) মেয়েটিকে ধরে সড়ক ঘেষা বিশাল বাগানের দিকে নিতে থাকে। তখন মেয়েটির ডাক-চিৎকারে পাশের বাড়ীর লোকজন ছুটে আসলে ওই যুবক পালিয়ে যায়। তারা এঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান মেয়েটির পরিবার ও এলাকাবাশী।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবীর অন্যদৃস্টি কে বলেন-জঘণ্য এ ঘটনার জন্য ওই যুবককে (আল আমিন) আটকের ততপরতা চালাচ্ছেন। আসা করছি খুব দ্রুত সময়ের মধ্যে দোষীকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ