স্টাফ রিপোর্টার।।
শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০:৩০টায় সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল এ বিতরণ করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খান হাসান আরিফ লিটন, সহকারী প্রধান শিক্ষক কাজী জুবায়েদ আল-মামুন, ইউপি সচিব বিএম শরিফুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক রিতা রানী, মনির হোসেন, কাশেম আলী, নিগার সুলতানা, বাগচআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ সহ আরও অনেকে।
You must be logged in to post a comment.