জাকির হোসেন, বেনাপোল।।
শার্শার বাগআঁচড়ায় কমিউনিটি পুলিশিং ফোরাম বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্দোগে মাদক, ইভটিজিং, বাল্যববিবাহ, জঙ্গিবাদ,নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বীট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবীর এর সভাপতিত্বে শুক্র বিকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খায়রুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, শার্শা থানার উপ-পরিদর্শক হাসান, সহকারী উপ-পরিদর্শক আজমল, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রহিম হাওলাদার, সহকারী উপ-পরিদর্শক মাহফুজ, রবিউল ইসলাম, তানজীর আহম্মেদ ও সঞ্জয় কুমার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘা আয়ু কামনা করে দোয়া মাহাফিল শেষ করা হয়।
You must be logged in to post a comment.