বাকেরগঞ্জে ৪টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৪৬ পূর্বাহ্ন

মোঃ সুমন ভূঁইয়া, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ।।

বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৫ই ফেব্রুয়ারী’১৯ মঙ্গলবার উপজেলা সহকারি (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রট ঊর্মি ভৌমিকের নেতৃত্বে উপজেলার ফরিদপুর, কবাই, কলসকাঠী ইউনিয়নের দিয়াতলী এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।

অভিযানে ফরিদপুর এলাকার মেসার্স আম্বিয়া ব্রিক্সকে ১ লাখ টাকা, শিয়ালঘূনী এলাকার মেসার্স এসএস ব্রিক্সকে ৫০ হাজার টাকা ও দিয়াতলী এলাকার মেসার্স রাজা ওয়ান ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক এ.এইচ.এম রাসেদ অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইট উৎপাদন ও জ্বালানী হিসেবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইটপোড়ানো কার্যক্রম পরিচালনা করায় ইট ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ