বাংলাদেশ স্কাউটস’র ভিডিও এডিটিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৬:০৭ অপরাহ্ন

বাংলাদেশ স্কাউটস “পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং (পিআরএম)” বিভাগের আয়োজনে ৫ দিন ব্যাপি ডিজিটাল ভিডিও ডকুমেন্টরী (ভিডিও এডিটিং) তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জাতীয় স্কাউটস সদর দপ্তরের শামস হলে এই কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।

এসময় কোর্স কো-অর্ডিনেটর ও কোর্স  সমন্বয়কারী মোঃ আরমান হোসেন (পিভি) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস জনসংযোগ ও বিপণন বিভাগের জাতীয় কমিশনার (এনসি) এমএম ফজলুল হক আরিফ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস জনসংযোগ ও বিপণন বিভাগের উপ-পরিচালক ও কোর্স সভাপতি এএইচএম শামছুল আজাদ এবং পিআরএম বিভাগের মোঃ ওমর ফারুক, মোঃ ইমন, আল আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত কোর্সে ৪৩ জন প্রশিক্ষণার্থী সকলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের হাত থেকে সনদ গ্রহণ করে কোর্স ত্যাগ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ