বহু কাঙ্খিত পিসিআর ল্যাব পেলো সাতক্ষীরাবাসী; প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা ।।
সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৭:৪৬ অপরাহ্ন

সাতক্ষীরার মানুষের প্রানের দাবী ছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সাতক্ষীরা জেলায় বৈশ্বিক মহামারী করোনা টেষ্টের একটি পিসিআর ল্যাব স্থাপন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বহু প্রত্যাশিত সেই পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। রোববার রাতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্যগণ, জনপ্রশাসন সচিব এবং বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির উদ্ভব হওয়ার পর থেকে সাতক্ষীরার সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, নাগরিক সামাজের নেতৃবৃন্দ সাতক্ষীরায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানিয়ে আসছিল। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ