বশেমুরবিপ্রবি’র ইতিহাসের আন্দোলনে সানি’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ৬:২৭ অপরাহ্ন

অন্যদৃষ্টি সাহিত্য ডেস্ক।।

পরিপূর্ণরূপে বিভাগ অনুমোদনের দাবিতে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের বিরুদ্ধে টানা ০১ সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (বশেমুরবিপ্রবি) ভুক্তভোগী ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। আর তাদের পাশে এমন দুঃসময়ে কবিতা লিখে সহমত ও একাত্নতা প্রকাশ করে পাশে দাঁড়িয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ কবি ফয়সাল হাবিব সানি। `তোমাদের যে জাগতেই হবে’ শিরোনামে একটি কবিতা লিখেছেন তিনি। কবিতাটি অন্যদৃষ্টি ডট কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

 

তোমাদের যে জাগতেই হবে

ফয়সাল হাবিব সানি

 

চোখে তোমাদের স্বপ্নের বিচ্ছুরণ, প্রজ্জ্বলিত বুকে আজ কালের মশাল জ্বলুক

লড়ে যাও তোমরা এভাবেই তারুণ্য, নির্মম ইতিহাস তোমাদের কথা বলুক।

দুর্বার প্রতিরোধ গড়ো অসত্যে, সত্যকে করো মুক্ত

দ্রোহে বিদ্রোহে প্রতিবন্ধকতাকে করো চূর্ণ, হৃৎপিণ্ডে কেবল লড়াই থাকুক যুক্ত।

লড়ে যাও দ্বিধাহীন, ভয় নেই কোনো ভয় নেই

মনে রেখো শুধু, কণ্টকাকীর্ণ এ রণাঙ্গনে ক্ষয় ছাড়া কোনো জয় নেই।

ক্ষয় করো আরও নিজেদের, লড়ে যাও আদ্যোপান্ত

লাল গোলাপ ফুটুক তোমাদের হাতে, ছিঁড়ুক মিথ্যে সকল বৃন্ত।

ফুল হয়ে ফোটো, ফুল হয়ে ছড়াও- তবু প্রতিবাদে থেমো না কিছুতেই

তোমাদের যে জাগতেই হবে, মরণ সে তো কেবল ভীতুতেই!

জেগো ওঠো আবারও, তোমাদের যে জাগতে আবারও হবেই

আমি জানি, তোমাদের জ্বলন্ত পাঁজরে নতুন ইতিহাস একদিন লেখা রবেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ