কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের আদুরে কন্যা সারা টেন্ডুলকার। তারকার সন্তান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সারার। ইতিমধ্যে লন্ডন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
গেল বছর মডেলিং দুনিয়ায় পা রাখেন সারা। এর মাধ্যমে গ্ল্যামার জগতে পা রেখেছেন তিনি।
এবার সারা টেন্ডুলকার বলিউডে পা রাখতে চলেছেন বলে খবর পাওয়া গেছে। বলিউড লাইফের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এমনই তথ্য দিয়েছে। এতে বলা হেয়েছে, অভিনয়-দুনিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অভিনয়ে প্রশিক্ষণ এবং কিছু ব্র্যান্ডের সঙ্গে চুক্তিও করেছেন। এলকন পুরোপুরি গ্ল্যামার দুনিয়ায় আসতে চান সারা।
আরো পড়ুন: হাতে হারিকেন নিয়ে গাইবেন ড. মাহফুজুর রহমান
সারার এমন সিদ্ধান্তে বড় ভূমিকা রয়েছে তাঁর মা-বাবার। এর আগে গুঞ্জন রটেছি, জনপ্রিয় নায়ক শহিদ কাপুরের বিপরীতে সারার অভিষেক হতে পারে। পরে শচীন টেন্ডুলকার সে খবর উড়িয়ে দেন।

ইনস্টাগ্রামে এখন সারার অনুসরণকারী ১৯ লাখের বেশি। সারা সবসময় নজর কাড়েন স্টাইল ও ফ্যাশনের কারণে। তিনি মুম্বাইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন।
You must be logged in to post a comment.