প্রদীপ কুমার দেবনাথ, (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামে সপ্তম শ্রেণির এক নাবালিকা শিক্ষার্থীকে বিয়ে করার দায়ে মো. মনির হোসেন (২৩) নামক এক যুবককে বরবেশে সজ্জিত অবস্থায় কণের বাড়িতে আয়োজিত বিয়ের আসর থেকে গ্রেফতার করে পুলিশ।
আজ দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ও সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা আক্তারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কণের বাড়িতে হাজির হলে কনে সহ অভিভাবকরা পালিয়ে যায়। এ সময় বর মো. মনির মিয়াকে আটক করে পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে বাল্য বিয়ে নিরোধ আইন – ২০১৭ এর ৭(১) ধারায় কনের বয়স ১৮ এর নীচে হওয়ায় বর মো. মনির মিয়াকে ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
You must be logged in to post a comment.