মামুনার রশিদ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর সমালোচনা করেন।
তিনি জানান, বর্তমান সরকার ডিজিটাল আইনের নামে সাংবাদিকদের মুখ বন্ধ করে দিতে চায়।জাতীয় পার্টির অবস্থান এর বিপক্ষে। জাতীয় পার্টি বর্তমান সরকারের করা যা কিছু ভালো কাজের প্রশংসা করে,আর মন্দ কাজ গুলোকে নিয়ে সমালোচনা করে।কোটচাঁদপুরে দলের নেতাদের নিয়ে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে ঘরোয়া বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন।ব্যারিস্টার স্বাধীন আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ঝিনাইদহ-৩ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশী।
২২ শে অক্টোবর সোমবার দুপুরে কোটচাঁদপুর শহরের ব্রীজঘাট এলাকায় জাতীয় পার্টি নেতা রেজাউল ইসলাম বড় খোকার বাড়িতে দলীয় নেতা কর্মিদের নিয়ে ঘরোয়া বৈঠক করেন ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে মানুষের মাঝে আতংক রয়েছে ক্রসফায়ার,গুম,খুন, হয়রানি,মিথ্যা মামলার।আইনের শাসন প্রতিষ্ঠা করাই হলো জাতীয় পার্টির অঙ্গিকার।এই বলে তার বক্তব্য শেষ করেন।
You must be logged in to post a comment.