শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ)।।
শনিবার ১২ জানুয়ারী ২০১৯ সকাল ১০.০০ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনয়নের ব্রীজঘাট বাজার নামক স্থানে বর্ণমলা আদর্শ একাডেমিতে ম্যানেজিং কমিটি ও অভিভাবক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ হাসানুজ্জান মুছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রীজঘাট বাজার কমিটি সভাপতি ও সাবেক ১২ নং আজমপুর ইউপি চেয়ারম্যান এবং অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট্য সমাজ সেবক জনাব মোঃ শাহজাহান আলী। আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা জনাব মোঃ আব্দুল মালেক মাষ্টার, সহ-সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান, বিদ্যুৎসাহী সদস্য জনাব মোঃ শফিউল্লাহ, বিদ্যানুরাগী সদস্য জনাব মোঃ ইকবাল হাসান, কার্যকরী সদস্য জনাব মোঃ আলমগীর হোসেন, জনাব মোঃ আজীম উদ্দীন, জনাব মোঃ সাহেব আলী, জনাব হাবিবুর রহমান (হবি মেম্বর), জনাব রুহুল আমীন, সহ-সেক্রেটারী জনাব মোঃ নুরুজ্জামান (জন), সহ-সেক্রেটারী জনাব মোঃ সালাহ উদ্দীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনাব হাফেজ মোঃ কামরুজ্জামান।
You must be logged in to post a comment.