বরিশাল সিটি নির্বাচনে ৪১ কাউন্সিলর প্রার্থী ৮ম শ্রেণি পাস

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৪ জুলাই, ২০১৮, ৮:৫২ অপরাহ্ন

বরিশাল প্রতিনিধি।।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে ১১ জন হলফনামায় তাদের শিক্ষাগত যোগ্যতা স্ব-শিক্ষিত উল্লেখ করেছেন। এছাড়া ৪১ জন কাউন্সিলর প্রার্থী উল্লেখ করেছেন ৮ম শ্রেণি পাস। তাছাড়া উচ্চ শিক্ষিতও রয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হলফনামা সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৫নং ওয়ার্ডের মো. মন্টু, ৭নং ওয়ার্ডের সৈয়দ আকবর, ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিৎ দত্ত লিটু, ১৫নং ওয়ার্ডের লিয়াকত হোসেন খান লাভলু, ২২নং ওয়ার্ডের তানভীর হোসেন রানা, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ও ২৭নং ওয়ার্ডের আলতাফ হোসেন সিকদার হাবুল ও একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম তাদের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা স্ব-শিক্ষিত উল্লেখ করেছেন।

এছাড়াও সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোহরা, ২নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী কানন বেগম ও জোছনা বেগম স্ব-শিক্ষিত বলে হলফনামা থেকে জানা গেছে।

পাশাপাশি ৫ম শ্রেণি পাস রয়েছেন দুইজন ও চতুর্থ শ্রেণি একজন।

প্রসঙ্গত, ২৮ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত ১১৩ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। এদের মধ্যে ৪১ জন ৮ম শ্রেণি পাস, ১১ জন স্ব-শিক্ষিত, ৩৭ জন ডিগ্রিধারী এবং বাকিরা এসএসসি অথবা এইচএসসি পাস।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ