বরগুনা রতালতলীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ.এস.আই হাসান নিহত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৪৩ পূর্বাহ্ন

জসীম উদ্দিন, বরগুনা।।

বরগুনা জেলার  তালতলী থানার এস আই হাসান নিজ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আমতলী-তালতলী সড়কের বটতলা নামক স্থানে নিহত হন।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসান বরগুনার তালতলী থানায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি বরিশালের নলছিটিতে।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গেছে, চাচা মারা যাওয়ার খবর শুনে নিজ কর্মস্থান থেকে মোটরসাইকেল চালিয়ে বরিশালে যাচ্ছিলেন । পথে আমতলী-তালতলী সড়কের বটতলা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটির হার্ড ব্রেক করা হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ