বরগুনা তালতলী  সামাজিক দূরত্ব না মেনে জমজমাট হাট

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৬:১০ অপরাহ্ন

মোঃজসীম উদ্দিন বরগুনা প্রতিনিধি।।

করোনা সংক্রমণ রোধে প্রশাসন যখন রাতদিন মাঠপর্যায়ে কাজ করছে। তখন তালতলী   উপজেলায় সামাজিক দূরত্ব বজায় না রেখে আজ বুধবার (৮ এপ্রিল) কড়ইবাড়ীয়া বাজারে সাপ্তাহিক বাজার বসে।হাটে ছিল উপচেপড়া ভিড়। উপজেলা প্রশাসন  সকাল ১১ ঘটিকায়  হাট বন্ধ করে দেয়।

সাপ্তাহিক বুধবার  হাট বসা বন্ধের জন্য মাইকিং করে। উল্লেখ্য, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গণসচেতনা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও জনসাধরণের মধ্যে তার প্রভাব পড়ছে না। এদিকে সরকারি নিষেধ অমান্য করে বরগুনার  বিভিন্ন উপজেলার সাপ্তাহিক হাট-বাজার বসছে। সে সব জায়গায় সৃষ্টি হচ্ছে প্রচুর জনসমাগম। সাপ্তাহিক ও দৈনিক হাট-বাজার ঘুরে দেখা গেছে, নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকে জিনিস ক্রয় করছে মানুষ এবং আগের মতো ক্রেতা সমাগম হচ্ছে। ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান সকাল ৯ টা থেকে বিকাল ২টার পর বন্ধ রাখার নির্দেশনা দিলেও তা অনেক জায়গায় তা মানা হচ্ছে না।

বিষয় তালতলী  উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা  বলেন আমাদের টহল অব্যাহত। জনসমাগম পেলে তা ভেঙে দিচ্ছি এবং মানুষদের বোঝানোর চেষ্টা করছি। এছাড়া বিভিন্ন হাট বাজার না বসার জন্য নির্দেশনা দিয়েছি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ