জসীম উদ্দিন, তালতলী, বরগুনা।।
বরগুনা জেলার তালতলী উপজেলাধীন শারিকখালী ইউনিয়নের উ:চাউলা পাড়া বাধঘাট থেকে ২৮মে মঙ্গলবার বিকাল ৫ টার সময় বিশিষ্ট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তালতলী থানা পুলিশ।
আটক কৃতরা হলেন মো:মামুন(৩০) পিতা:মাসুদ গ্রাম: নাচনা পাড়া উপজেলা: কলাপাড়া ও মো:জহিরুল ইসলাম(২৮) পিতা:জাহাঙ্গীর গ্রাম:কলাপাড়া, উপজেলা:কলাপাড়া কে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে তালতলী থানা পুলিশ।
স্হানীয় সূত্রে জানাগেছে তালতলী হতে কলাপাড়া গামী যাত্রীবাহী মটর সাইকেল করে গাঁজা নিয়ে যাচ্ছিল। আংগার পাড়া গ্রামের গ্রাম পুলিশ মো: মহিউদ্দিন ও স্হানীয় লোক জনের সন্ধেহ হলে গাড়ি গতিরোধ করতে বললে কিন্তু তারা স্হানীয় বাসিন্দা মো: হারুন কে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকা বাসী তাদেরকে গাঁজাসহ হাতেনাতে ধরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানাগেছে তারা দীর্ঘ দিন ধরে মাদকপন্য ইয়াবা ওগাঁজা বিক্রি করে আসছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পুলক চন্দ্ররায় জানান আটক কৃত মাদক ব্যবসায়ী মো:মামুন ও জহিরুল বর্তমানে তালতলী হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.