মো. জসীম উদ্দিন, বরগুনা।।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়নের ০৬ দিন ব্যাপি বিষয় ভিত্তক শিক্ষক প্রশিক্ষণে ১৭ অক্টোবর ছিল শেষ দিন।
১২ অক্টোবর শনিবার থেকে ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বরগুনা জেলা স্কুলে গনিত, বাংলা, ব্যবসায় শিক্ষা ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ চারটি বিষয়ে প্রশিক্ষণ অনুৃষ্ঠিত হয়।
জানাগেছে এ বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণে বরগুনা জেলার সকল উপজেলা থেকে আগত প্রায় ২০০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আরো জানাগেছে SESIP ও তার পূর্ববর্তী প্রকপ্ল SESDP এর সহায়তায় এ পর্যন্ত এসএসসিতে মোট ২৩টি এইচএসসিতে ২৪টি দাখিলে ১২টি এবং আলিমে ৬টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে দক্ষ প্রশ্নপ্রণেতা, পরিশোধন ওখাতা মূল্যায়নকারী হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া ও২০১৭ সালে এসএসসি/দাখিল পর্যায়ে পরীক্ষার নির্ভরযোগ্য নম্বর প্রদান বিষয়ে বিভিন্ন শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত বিষয়ভিত্তিক প্রধান পরীক্ষকগণকে ০৩ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বোর্ডসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পর্যায়ের শিক্ষকবৃন্দকে সৃজনশীল প্রশ্নপদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগ গ্রহন করা হয়েছে এরই অংশ হিসেবে এসএসসি /দাখিল পর্যায়ের শিক্ষকবৃন্দকে সৃজনশীল প্রশ্নপদ্ধতি বিষয়ে দক্ষ প্রশ্নপ্রণেতা, পরিশোধন ও খাতা মূলায়নকারী হিসেবে গড়ে তোলা এবং মাঠপর্যায়ের শিক্ষকগণের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রশিক্ষক নির্বাচনের জন্য বিষয় শিক্ষকগণকে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের তত্ত্ববধানে ১২ দিনের (৬+৬)প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অংশগ্রহণকারী শিক্ষকগণের মধ্য থেকে তাঁদের আগ্রহ ও পারফরমেন্সের ভিত্তিতে শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণের জন্য শিক্ষক প্রশিক্ষক নির্বাচন করা হয়ছে।যারা সংশ্লিষ্ট বিষয়ের মাঠপর্যায়ের শিক্ষকগণকে ০৬ দিনের প্রশিক্ষণ প্রদান করতে যাচ্ছেন।
You must be logged in to post a comment.