বরগুনায় মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড!

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ৬:৪৯ অপরাহ্ন
ছবিঃ প্রতীকী

মো.জসীম উদ্দিন, বরগুনা প্রতিনিধি ।।

বরগুনায় জাবের গাজী নামে এক মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমাইল হোসাইন এ রায় দেন।
জানা গেছে, ২০১৮ সালের ২০ মে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে নিচকাটা গ্রামের নিজামের মুদি দোকানের পেছন থেকে ১৫১ পিস ইয়াবাসহ জাবেরকে আটক করে। পরে আমতলী থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

 এতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ