বরগুনায় প্রথম করোনা আক্রান্ত হয়ে সাবেক চেয়ারম্যানের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ১০:২৬ অপরাহ্ন

মোঃজসীম উদ্দিন বরগুনা প্রতিনিধিঃ

করোনা আক্রান্ত হয়ে বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার হোসেন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সোয়া ১১টায় জ্বর শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে সাবেক চেয়ারম্যান করোনা সংক্রমণে মারা গিয়েছিলেন বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহিন খান।

জানা গেছে, তিনি এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৃত্যুর পর তার বাড়িটি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহিন খান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তিনি গত কয়েকদিন যাবত নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। গতকাল মারা যাওয়া সাবেক চেয়ারম্যান করোনা আক্রান্ত ছিলেন। শুক্রবার তার নমুনায় পজেটিভ রিপোর্ট এসেছে।

এ বিষয়ে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, বৃহস্পতিবার বিকেলে সীমিত আকারে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ