মোঃ জসীম উদ্দিন বরগুনা।।
বরগুনা জেলাপ্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিছন্ন অভিযান কার্ক্রম শুরু। আজ বুধবার জেলাপ্রশাসকের কার্যলয়ের সামনে থেকে সকাল ৯ টার সময় একটি রেলি বেরহয়ে শহরের প্রধান সড়কে সচেতনতামূলক কার্যক্রম চালায়, রেলি শেষে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম শুরুকরে।
প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে পুলিশ লাইন্স,থানা,পুলিশ সুপার কার্যালয়সহ শহরের আসপাশের সব জায়গার ড্রেন,নর্দমা পরিষ্কার পরিছন্ন অভিযান কার্যক্রম করেন।
পরিস্কার অভিযানে অংশগ্রহণ করে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জালাল উদ্দীন,অতিরিক্ত জেলাপ্রশাসক (এডিএম) জাকির হোসেন বাচ্চু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ জাকির হোসেনসহ জেলাপ্রশাসকের সকল কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ অংশগ্রহন করেন।
You must be logged in to post a comment.