খিজিরুল ইসলাম (ফরিদ)।।
বরগুনার উপকূলীয় তালতলী উপজেলায় শনিবার বিকেলের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পাঁচ শতাধিক ঘর লণ্ডভণ্ড এবং ৫০ টি বৈদ্যুতিক খুঁটিসহ কয়েক হাজার গাছপালা উপড়ে পরেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা ।
জনাগেছে, শনিবার বিকেল পাঁচ টায় উপকূলীয় তালতলী ও আমতলী উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় আঘাত হানে । আমতলী উপজেলায় ক্ষয়- ক্ষতির তেমন কোন সংবাদ পাওয়া যায়নি।
কিন্তু আমতলী গাজিপুর বন্দরে বৃষ্টির সাথে শীল পরার সংবাদ পাওয়া গেছে । তালতলীতে প্রায় আধা ঘণ্টার ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসা ও মন্দিরসহ পাঁচ শতাধিক ঘর লন্ডভন্ড হয়ে গেছে ।
উপড়ে পরেছে কয়েক হাজার গাছপালা । উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের কড়ইবাড়িয়া বাজারে বাবলা মার্কেট, বেহালা গ্রামে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, কড়ইবাড়িয়া দাখিল মাদ্রাসা , ছোটবগী গাবতলী দাখিল মাদ্রাসা ভেঙ্গে গেছে ।
কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন আকন বলেন, ইউনিয়নের মন্দির, মাদ্রাসাসহ অন্তত ২৫০ ঘর ভেঙ্গে গেছে ।
You must be logged in to post a comment.