আমতলী প্রতিনিধি||
সারা দেশে যখন করনাভাইরাস নিয়ে মানুষ উৎকণ্ঠিত, ঘর থেকে মানুষ বের হয় না। ঠিক সেই মুহূর্তে বরগুনার নতুন বাজার এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এই সংঘর্ষে নিহত ১ জন এবং উভয় পক্ষে আহত হয়েছে ৯ জন, আহত ৯।
আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়া খেলায় সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন|
স্থানীয় সুত্রে জানা গেছে, বরগুনা জেলার নতুন বাজার এলাকায় লকডাউন অমান্য করে ১০ থেকে ১৫ জন লোক জুয়া খেলে এবং সংঘর্ষে জড়িয়ে পরে।
বরগুনার জেলা প্রশাসক বলেন, নতুন বাজার এলাকায় লকডাউন অমান্য করে যারা জুয়া খেলেছে এবং তা দেখেও বাঁধা দেয়নি তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.