বরগুনায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন

মো.জসীম উদ্দিন,বরগুনা প্রতিনিধি ।।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে  নানা আয়োজনে এ বারের ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ উদযাপন হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালতলী  উপজেলা নিবার্হী অফিসার জনাব সেলিম মিঞা ভারপ্রাপ্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা সমবায় অফিসার ভারপ্রাপ্ত  আছাদুর রহমান,উপজেলা ভাইস  চেয়ারম্যান মিয়া মো.মোস্তাফিজুর রহমান মোস্তাক,পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান শামীম, ১নং পাচঁকোড়ালিয়া ইউনিয়ন চেয়ারমান জনাব নাসির হোসেন  কালু পাটোয়ারী,ত নং কড়াইবাড়ীয়া ইউনিয়ন চেয়ারমান আলতাফ হোসেন মাস্টার,মেনিপাড়া,নামিসেপাড়া সমবায় সমিতি মি:মংচিন থান প্রমুখ।

উল্লেখ্য আলোচনা সভায় বাংলাদেশকে সুখীসমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, সক্রিয় এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে তৎপর হওয়ারও আহ্বান জানান

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ