বরগুনায় কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫২ অপরাহ্ন

জসীম উদ্দিন, বরগুনা।।

বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে কানন হাওলাদার নামের এক কৃষককে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে কিরোনপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত বেল্লালকে আটক করেছে পুলিশ। বেল্লাল উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কিরোনপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব মৃধা বিটুল জানান, কাননের বোন কল্পনা হাওলাদার অনেক দিন আগে লাল মিয়ার কাছে জমি বিক্রি করেন। কেনা জমি মাপে কম দেওয়ায় এ নিয়ে স্থানীয়রা কয়েকবার শালিশ বৈঠকে বসে। বিষয়টি মীমাংসা না হওয়ায় সকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাজাহান মিয়ার বরাত দিয়ে কাননকে ডেকে আনেন লাল মিয়ার ছেলে বেল্লাল।

এসময় দু’জনের মধ্যে তর্কের এক পর্যায়ে বেল্লাল ও তার ভাই রাব্বি কাননকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে স্থানীয় আলফু নামের এক মাছ ব্যাবসায়ী তাকে উদ্ধার করে পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে পৌঁছে দেন।

পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ কর্মকার জানান, বিষয়টি নিয়ে আমি পরিষদের জরুরি বৈঠক ডেকেছি। সবার মতামত নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত বেল্লালকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্যদের আটক করতে অভিযান চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ