বরগুনায়  কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯, ২:৫১ অপরাহ্ন

মো.জসীম উদ্দিন,বরগুনা প্রতিনিধি।।

বরগুনা সদর উপজেলায় ইমরান হোসেন নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ইমরান উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কোরক এলাকার খলিল ফিটারের ছেলে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার মোহাম্মাদিয়া জামে মসজিদের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরাদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার লোকজন মসজিদের ছাউনি সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমরানের মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান জানান, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ