বরগুনায় করোনা ঝুকি নিয়ে কাজ করছে ইতভাটার শ্রমিকরা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৯:০২ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

করোনা ভাইরাস উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে বরগুনার আমতলীতে ইটভাটার  কাজ করছে শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ চুক্তি ভিত্তিক কাজ শেষ না হওয়া পর্যন্ত মালিকরা ইচ্ছা করে ছুটি দিচ্ছে না।

আমতলী উপজেলার জিমি, সাউথ ,কেএবি, ঢাকা, মা, আরএনটি, এএটি, এনবিএম ও তৌহিদ ইটভাটায় ঘুরে এসব চিত্র দেখা গেছে।

জানাগেছে, আমতলী উপজেলায় ২৩ টি ইটভাটা রয়েছে ।প্রত্যেক  ইটভাটাতে অন্তত ১৫০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করে । ওই হিসেবে উপজেলার সব  ইটভাটাতে প্রায়  সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছে।

সকল মানুষ সরকারের নির্দেশনা মানলেও আমতলী ইটভাটার তা মানছে না । তারা সরকারের নির্দেশনা উপেক্ষা করে শ্রমিকদের ছুটি না দিয়ে ইটভাটাতে কাজ করাচ্ছেন । শ্রমিকরা ছুটি চাইলেও ইটভাটার মালিকপক্ষ তালবাহানা করছে এমন অভিযোগ শ্রমিকদের । করোনা ভাইরাসের ভয়ে অনেকে ইটভাটা ছেড়ে পালিয়ে গেছে।

শ্রমিকরা জানান, ছয় মাসের চুক্তিতে  ইটভাটায় কাজ নিয়েছি। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত করোনা ভাইরাসের প্রকোপ থাকলেও মালিক ছুটি দিচ্ছে না।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ইটভাটার মালিকদের শ্রমিকদের ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছি । তারপরও যারা শ্রমিকদের ছুটি দেয়নি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ