বরগুনার তালতলী উপজেলা পর্যায়ে  শ্রেষ্ঠ  গ্রাম পুলিশ নির্বাচিত হলেন মহিউদ্দিন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ মে, ২০১৯, ১০:৫৩ অপরাহ্ন

জসীম উদ্দিন, তালতলী, বরগুনা।।

বরগুনা জেলার তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়নের আংগার পাড়া গ্রামের গ্রাম পুলিশ মো: মহিউদ্দিন শিকদার ২০১৯ইং সালে (৩য়) বারের মত তালতলী উপজেলায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হলেন।

পুলিশ সূত্রে জানাগেছে তিনি সৎ ও ন্যায় নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেন। তিনি নিজ জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীকে গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগীতা প্রদান করেন।এ ছারাও তিনি মাদক ও বাল্য বিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কেরন।

স্হানীয় সূত্রে জানাগেছে গ্রাম কিংবা মফস্বল শহরের মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখনও জেগে থাকা অতন্দ্র প্রহরী হিসাবে মহিউদ্দিন শিকদার।

চুরি -ডাকাতি থেকে গ্রামের বাসিন্দাদের জানমাল নিরাপদ রাখতে নিজের জীবনকেও বাজি রাখেন তিনি।

সকলে ঠিকই ঘুমান কিন্তু তাকে যে কোন সময় প্রস্তুত থাকতে হয়। বিনিময় মাস শেষে সরকারের কাছথেকে পান সামান্য ভাতা। সরকারের কাছথেকে যা পান তা দিয়ে পরিবার নিয়ে চলা খুবই কষ্ট।

উলেখ্য গত বৃহস্পতিবার ২৩ মে ২০১৯ইং বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মারুফ হোসেন এ শ্রেষ্ঠত্ব ঘোষনা করেন এবং তাকে তার কৃতকর্মের প্রতি খুশি হয়ে শুভেচ্ছা উপহার দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ