বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ জুন, ২০১৯, ১২:১৬ অপরাহ্ন

জসীম উদ্দিন, তালতলী, বরগুনা।।

বরগুনা জেলার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে ৫ম ধাপের ২য় উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: রেজভিউল কবির জোমাদ্দার   নৌকা প্রতীকে ২৮ হাজার  ৫শত ১৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুজ্জামান মিন্টু আনারস  প্রতীকে ১০ হাজার ৬ শত ৯৬ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো:মোসতাক তালা প্রতীকে ২১ হাজার ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:রেজাউল করিম বাবুল পাটোয়ারী  চশমা   প্রতীকে ৬ হাজার ৬শত ১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃনাজনীন আক্তার  কলস প্রতীকে ১৪ হাজার ৫শত ৯২  ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মোসা: নাজমুননাহার সাথী ফুটবল   প্রতীকে ১৪ হাজার ৪শত ৪ ভোট পেয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ