জসীম উদ্দীন, তালতলী, বরগুনা।।
বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দার তার প্রার্থীতা ফিরে পেলেন।
সোমবার (১৭ জুন) সকাল ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট আপিল বিভাগ প্রার্থীতা ফিরে পাওয়ার আদেশ প্রদান করেন। কাল মঙ্গলবার এ উপজেলা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, নির্বাচনী আচরন বিধি লঙ্গন ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে নির্বাচনের দুদিন আগে শনিবার বিকেলে নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩এর বিধি ৮৯ অনুসারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দারের প্রার্থীতা বাতিলের প্রজ্ঞাপন জারি করেন। ওই প্রার্থী তার প্রার্থী বৈধতা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ সোমবার বেলা ১১টার দিকে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দারের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেন। হাইকোর্টের এ আদেশে এলাকার আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারন মানুষের মনে আনন্দ ও উৎসহ দেখা গেছে।
আগামীকাল ১৮ জুন পঞ্চম ধাপে তালতলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতো মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করেছে বলে একটি সুত্রে জানা গেছে।
You must be logged in to post a comment.