জসীম উদ্দিন তালতলী, বরগুনা।।
বরগুনা জেলার তালতলী উপজেলার শারীকখালি ইউনিয়নের কচুপাত্রা বাজার থেকে ১৩৬ পিস ইয়াবাসহ রাকিবুল নামক ২০ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে কড়াইবাড়ীয়া ইউনিয়নের হেলোঞ্চাবাড়ীয়া এলাকার সজল হাওলাদারের ছেলে।
সোমবার (২২ জুলাই)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার (এসআই) আবদুল খালেকের নেতৃত্বে,এ এস আই উজ্জল মন্ডল,এ এস আই মঞ্জুরুল ইসলাম এবং এ এস আই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে রাকিবুলকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুপাত্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেলের গতি রোধ করে এ এস আই সাইফুল ইসলাম মোঃরাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেন। এসময় উপস্থিত লোকজনের সামনে গারি ও দেহ তল্লাশী করে তার কাছে ১৩৬ পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো বিক্রির জন্য ঘুরাফেরা করছিল।
তালতলী থানার( তদন্ত)অফিসার আরিফুর রহমান ইয়াবাসহ যুবক মোঃরাকিবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার ২৩ জুলাই জেল হাজতে প্রেরন করা হবে।
You must be logged in to post a comment.