জসীম উদ্দিন, বরগুনা।।
বরগুনার তালতলীতে সড়ক দুর্ঘটনায় হাসান নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (০৯জুন) সকাল ৯টার দিকে তালতলী-ফকিরহার সড়কের ছোটভাইজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার ছোটভাইজোড়া এলাকার স’মিল শ্রমিক সুমন মোল্লার ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, তালতলী-ফকিহার সড়ক দিয়ে শিশু হাসান রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারি চালিত আটো গাড়িতে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে আহত হয় শিশু হাচান।
পরে স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য নিলে দায়িত্বরত চিকিৎসক বেল্লালকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় চালক ইমরান ও তার আটো গাড়িটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.