জসীম উদ্দিন, তালতলী, বরগুনা।।
বরগুনা জেলার তালতলী উপজেলার মরা নিদ্রা গ্রামে বাঘের ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী।
উল্লেখ্য গত বুধবার (১৫ মে) রাত ১টার সময় মরা নিদ্রা গ্রামের লাল মিয়া ফরাজির গোয়াল ঘর থেকে ২বছরের একটি গরুর বাছুর পার্শ্ববর্তী মরা নিদ্রা প্রাইমারি স্কুলের সামনে নিয়ে বাছুরটির অর্ধেক খেয়ে ফেলে বাঘ।
এমন ঘটনা চারদিকে ছড়িয়ে পরলে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে । অনেকে বাঘের ভয়ে এলাকা ছারছেন।
এরপর থেকে কেউ সন্ধ্যার পর থেকে ঘর থেকে বের হচ্ছেনা।
গ্রামবাসীর ঘুম কেরে নিয়েছে বাঘ।রাত জেগে লোকজন টর্চলাইট,লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছে।
স্হানীয় লাল মিয়া ফরাজি বলেন গোয়াল ঘরে ছুটাছুটির শব্দ শুনে টর্চ লাইট নিয়ে বাহিরে বের হই এর পর দেখি ৪ হাত এর মত লম্বা একটি বাঘ আমার গৃহপালিত পশুটিকে নিয়ে যাচ্ছে। আমি ভয়ে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে ডাক চিৎকার দেই। ডাক চিৎকার শুনে প্রতিবেশি লোকজন ছুটে আসলেও আমার গৃহপালিত পশুটিকে উদ্ধার করা সম্ভাব হলনা।
সমস্যা নিরশনে স্হানীয় লোকজন প্রশাসন ও সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিষয় জানতে চাইলে তালতলী উপজেলা রেঞ্জ অফিসার জনাব নয়ন মিস্ত্রি বলেন আমরা সংবাদ পেয়ে ঘটনা স্হলে পরিদর্শন করি এবং তিনি বলেল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বাঘ পানিতে ভেসে আসতে পারে। বিষয়টি উপরস্হ কতৃপক্ষকে জানিয়োছি।
You must be logged in to post a comment.