বরগুনার তালতলীতে ছেলেধরা গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে পুলিশের মাইকিং!

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ৯:৫৫ অপরাহ্ন
ছেলে ধরা গুজবে মাইকিং

জসীম উদ্দিন তালতলী, বরগুনা।।

নির্মানাধীন পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানো এবং অপরিচিত পুরুষ বা মহিলাকে মেরে ফেলা বা ছেলেধরা সন্দেহে গণপিটুনী দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটানোর জন্য উপজেলার বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় মাইকিং করে তালতলী থানা পুলিশ।

এই বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান মোবাইল ফোনে জানতে চাইলে তিনি উপরোক্ত প্রসঙ্গে বলেন, জনগণের জানমাল নিরাপত্তার আর আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে তার জন্য ছেলেধরা গুজবে কান না দিয়ে, কাউকে সন্দেহ হলে গনধোলাই দিয়ে মেরে না ফেলে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য তালতলী  থানা পুলিশের মাইকিং।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ