বরগুনার আমতলী  স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ঔষধ সংরক্ষণের জন্য ফ্রিজ অনুদান

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৯:৩৫ অপরাহ্ন

খিজিরুল ইসলাম  (ফরিদ)।।

দেশব্যাপী করোনার প্রকোপে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ঔষধ সংরক্ষণের জন্য আমতলী উপজেলা পরিষদের উদ্যোগে একটি ফ্রিজ অনুদান  দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ছরোয়ার ফোরকান মিয়া ।

বুধবার (২৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শংকর প্রসাদ অধিকারীর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ছরোয়ার ফোরকান মিয়া  জরুরী ঔষধ সংরক্ষণের জন্য ফ্রিজ অনুদান হিসেবে প্রদান করেন ।

ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, জরুরী ঔষধ সংরক্ষণের জন্য ফ্রিজটা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরকার ছিল আবং চিকিৎসার ক্ষেত্রে সুদুর প্রসারী ভূমিকা পালন করবে ।এ জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ ।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শাহাদাত হোসেন, চিকিৎসক ডাঃ ফারজানা হক দিনা, সাংবাদিক হারুন অর রশিদ, হায়াতুজ্জামান মিরাজ, হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ