বরগুনার আমতলীতে মোবাইল টাওয়ার থেকে লাফিয়ে আত্নহত্যার চেষ্টা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৯:০৩ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

করোনা ভাইরাস আতংকের মধ্যে  বরগুনার আমতলী ফায়ার সার্ভিস সংলগ্ন মোবাইল টাওয়ার থেকে আব্দুল্লাহ মীম নামে এক যুবক  লাফিয়ে আত্নহত্যার চেষ্টা করেছে । আমতলী পৌরসভার ফল ব্যাবসায়ী  বাহাদুর জোমাদ্দার এর পুত্র মীম জোমাদ্দার।

জানাগেছে, ছেলেটি বাড়ি থেকে বাবার সাথে রাগ করে মোবাইল টাওয়ারে উঠে আত্নহত্যার চেষ্টা করে । মেয়র মোঃ মতিয়র রহমান সাহেব   ও ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মীমকে  নামানোর জন্য মাইকে  অনেক বার  আশ্বাস দেন ।পটুয়াখালী ফায়ার সার্ভিস কর্মীদের সংবাদ দেওয়া হয়েছে । ছেলেটিকে বাচানোর জন্য এলাকাবাসী ও মেয়র মহোদয় যথাসাধ্য চেষ্টা করেছেন।

এখানে, ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবক কর্মীরা স্মমিলিতভাবে কাজ করে ছেলেটিকে উদ্দারের চেষ্টা করছে । ফায়ার সার্ভিস কর্মীরা মোবাইল টাওয়ারে উঠে ছেলেটিকে ধরার পর ছেলেটি অজ্ঞান হয়ে যায় । আমতলী এবং পটুইয়াখালী ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টা যৌথ অভিযান চালিয়ে অবশেষে উদ্দার করেছে।  পরে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।

মেয়র মহোদয় বলেন, ছেলেটি খুবই ভাল, ওর বাবা আমার  মার্কেটে ফলের দোকান করে।  দু-তিন ধরে ওর বাবা বাহাদুর জোমাদ্দার এর সাথে পারিবারিকভাবে জামেলা চলে । আমি মীমকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি এবং নামানোর চেষ্টা করেছি ।  অবশেষে আমরা আল্লাহর রহমতে আব্দুল্লা মীমকে নামাতে সক্ষম হয়েছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ