বরগুনার আমতলীতে ভলেন্টারি ফর বাংলাদেশ বরগুনার উদ্যোগে আমতলী চৌরাস্তা, হাসপাতালের সামনেসহ পৌরশহরের বিভিন্ন পয়েন্টে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে আমতলী চৌরাস্তায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক।
মাস্ক বিতরন সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাব এর সভাপতি কবির দেওয়ান, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, যুগ্ম সাধারন সম্পাদক এশিয়ান টেলিভিশন প্রতিনিধি আহমেদ সজীব, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মো.নজরুল ইসলাম , উপজেলা প্রেসক্লাবের অর্থসম্পাদক মো. সাইদুর রহমান উপজেলা প্রেসক্লাব সদস্য আল ইমরান, মো.মহিউদ্দিন লিমন,সাওন মাহমুদ ও সোহেল রানা ও আমতলী সাংবাদিকক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা।
You must be logged in to post a comment.